মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ০৩ মে ২০২৬ ০৬:১৬ পি.এম 649 জন
মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতুতে দীর্ঘ ৩৩ বছর ধরে চলমান টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) ভবনের সামনে *'চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি'*র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সেতুটির নির্মাণ ব্যয় অনেক আগেই উঠে গেলেও এখনো টোল আদায় করা হচ্ছে, যা সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ সৃষ্টি করছে। বিশেষ করে মোটরসাইকেল, রিকশা, ভ্যান ও অটোরিকশার যাত্রী ও চালকরা এর ফলে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রতিদিনের যাতায়াতে অতিরিক্ত এই খরচ নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিচ্ছে। কমিটির আহ্বায়ক মোঃ তরিকুল আলম মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট শফিক এনায়েতউল্লাহ, ব্যবসায়ী নেতা রাইহানুল ইসলাম লুনা, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি মোস্তাফিজুর রহমান মুকুল, ট্রাক মালিক গ্রুপের আব্দুল মতিন, সাবেক কাউন্সিলর শান নেওয়াজ খাঁন সিনাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে এই সেতুকে টোলমুক্ত করার দাবি জানান। অন্যথায় আগামীতে সাধারণ মানুষকে সাথে নিয়ে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড
শ্রীপুরে রাতভর তাণ্ডব: অভিযুক্ত ৯ নং আসামী বাবু গ্রেপতার
চাঁপাইনবাবগঞ্জে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করল ৫৩ বিজিবি
মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
চাঁদপুরের ইলিশের নামে অনলাইন প্রতারণার চার সদস্য আটক
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অস্ত্র ও গুলিসহ দুই যুবক আটক
কুড়িগ্রামের রাজারহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
আইনগত ঘোষণা ধর্মান্তর ও নাম পরিবর্তন সংক্রান্ত গণবিজ্ঞপ্তি
মাগুরায় কৃষকের গভীর রাতে চার গরু উধাওগোয়াল ফাঁকা: আতঙ্কে জগদল গ্রাম
ঘাতক ট্রাকের চাপায় ঝরে গেল তরুণ পুলিশ সদস্যের প্রাণ
রাব্বি হত্যার মূল আসামি রুহুল মল্লিক গ্রেপ্তার—জনতার রোষে মৃত্যু-দ্বারপ্রান্তে
ডিএনসির মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, কারাদণ্ড ও অর্থদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় দেড় কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
সীমান্তে ৫৩ বিজিবি পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ