শনিবার ০৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আইন আদালত

চাঁদপুরের ইলিশের নামে অনলাইন প্রতারণার চার সদস্য আটক

মোঃ রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি: ২৫ এপ্রিল ২০২৬ ০৮:৪৫ এ.এম 46 জন

অনলাইন পণ্য বিক্রয় নামে ভুয়া ফেসবুক পেজ অনলাইন পণ্য বিক্রয় নামে ভুয়া ফেসবুক পেজ

চাঁদপুর এর ইলিশের সুনাম ব্যবহার করে অনলাইনে প্রতারণার অভিযোগে একটি সক্রিয় চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা পুলিশ। বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে নড়াইল সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-মির্জাপুর গ্রামের মো: আকাশ শেখ (২০), মো: ফারুক মোল্যা ওরফে অনিক (২২), পাইকড়া গ্রামের লিমন শেখ (২১) এবং মো: লিমন মোল্যা (২২)।

পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে ইলিশের বাড়ি চাঁদপুর, ফিশ ভ্যালি, ইলিশ ভাইয়া চাঁদপুর এবং অনলাইন পণ্য বিক্রয় নামে ভুয়া ফেসবুক পেজ পরিচালনা করে আসছিল। এসব পেজে তারা চাঁদপুরের আসল ইলিশ কম দামে বিক্রির প্রলোভন দেখিয়ে সাধারণ ক্রেতাদের আকৃষ্ট করত। পরে বিকাশ বা নগদের মাধ্যমে অগ্রিম টাকা গ্রহণের পর ক্রেতাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত। সম্প্রতি এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নড়াইল জেলা পুলিশ সুপার মোঃ আল মামুন শিকদারের নির্দেশে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং বিশেষ অভিযানের মাধ্যমে চক্রটিকে গ্রেপ্তার করা সম্ভব হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন, ভুয়া নামে নিবন্ধিত ১৩টি সিম কার্ড এবং ৩টি ব্যাংক কার্ড জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অসংখ্য মানুষের কাছ থেকে লক্ষাধিক টাকা আত্মসাতের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও খবর

news image

চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড

news image

শ্রীপুরে রাতভর তাণ্ডব: অভিযুক্ত ৯ নং আসামী বাবু গ্রেপতার

news image

​চাঁপাইনবাবগঞ্জে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করল ৫৩ বিজিবি

news image

মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

news image

চাঁদপুরের ইলিশের নামে অনলাইন প্রতারণার চার সদস্য আটক

news image

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অস্ত্র ও গুলিসহ দুই যুবক আটক

news image

কুড়িগ্রামের রাজারহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক 

news image

আইনগত ঘোষণা ধর্মান্তর ও নাম পরিবর্তন সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

news image

মাগুরায় কৃষকের গভীর রাতে চার গরু উধাওগোয়াল ফাঁকা: আতঙ্কে জগদল গ্রাম

news image

ঘাতক ট্রাকের চাপায় ঝরে গেল তরুণ পুলিশ সদস্যের প্রাণ

news image

রাব্বি হত্যার মূল আসামি রুহুল মল্লিক গ্রেপ্তার—জনতার রোষে মৃত্যু-দ্বারপ্রান্তে

news image

ডিএনসির মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, কারাদণ্ড ও অর্থদণ্ড

news image

ব্রাহ্মণবাড়িয়ায় দেড় কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

news image

সীমান্তে ৫৩ বিজিবি পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ