নিজস্ব প্রতিবেদক ০৭ মে ২০২৬ ০৮:১২ পি.এম 647 জন
অভিযুক্ত ৯ নং আসামী বাবু গ্রেপতার
মাগুরার শ্রীপুরে রাতভর তাণ্ডব: এজার ভুক্ত ৮৯ আসামি সহ আরো অজ্ঞাত ৬০/৭০ জনের বিরুদ্ধে মামলা, অভিযুক্ত ৯ নং আসামী বাবু গ্রেপতার, শ্রীপুর উপজেলার আমতৈল-নোহাটা গ্রামে রাতভর তাণ্ডব, বাড়িঘর ভাঙচুর ও নাশকতার ঘটনায় শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এজাহার ভুক্ত ৮৯ জন ও আরো ৫০/৬৯ জনকে অজ্ঞাত নামা আসামি করে রোববার (৫ মে) শ্রীপুর থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন আমতৈল গ্রামের মোঃ আব্দুল শেখের ছেলে মোঃ আমিরুল শেখ, পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরক আইনে দায়ের করা এ মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সহিংসতা ও নাশকতার অভিযোগ আনা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলার অভিযুক্তদের একজন আসামি, মোঃ সানিয়াত রাব্বি ওরফে (বাবু)মোল্লা কে গ্রেপ্তার করে আজ সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, আধিপত্য বিস্তার করতে দলে নিষিদ্ধ আওয়ামী লীগ অনুপ্রবেশ করানোর পালটাপালটি অভিযোগে শুক্রবার (১ মে) রাতে এই সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামে দুটি সামাজিক দলে বিভক্ত। বর্তমানে এদের একটি পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ৭ নং সব্দালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লিপটোন মিয়া এবং অপর পক্ষে নেতৃত্ব দিচ্ছেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম রফিকের ভাই হারুক ও ফারুক মিয়া, আধিপত্য বিস্তার নিয়ে উভয়পক্ষের বিরোধের জেরে দুটি গ্রামের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে।
সূত্র আরও জানায়, এর ধারাবাহিকতায় শুক্রবার রাতে উভয়পক্ষ নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে শতাধিক বাড়িঘরে হামলা ভাঙচুর ও অন্তত ২০টি গবাদি পশুসহ মূল্যবান মালামাল লুটপাটের ঘটনা ঘটে। অগ্নিসংযোগ করা হয় অন্তত ৪০/৪৫টি বাড়িতে। এতে একটি বাড়ি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়। জীবন্ত পুড়ে মারা যায় ৪ ছাগল। অন্যান্য বাড়িঘরের আগুন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড
শ্রীপুরে রাতভর তাণ্ডব: অভিযুক্ত ৯ নং আসামী বাবু গ্রেপতার
চাঁপাইনবাবগঞ্জে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করল ৫৩ বিজিবি
মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
চাঁদপুরের ইলিশের নামে অনলাইন প্রতারণার চার সদস্য আটক
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অস্ত্র ও গুলিসহ দুই যুবক আটক
কুড়িগ্রামের রাজারহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
আইনগত ঘোষণা ধর্মান্তর ও নাম পরিবর্তন সংক্রান্ত গণবিজ্ঞপ্তি
মাগুরায় কৃষকের গভীর রাতে চার গরু উধাওগোয়াল ফাঁকা: আতঙ্কে জগদল গ্রাম
ঘাতক ট্রাকের চাপায় ঝরে গেল তরুণ পুলিশ সদস্যের প্রাণ
রাব্বি হত্যার মূল আসামি রুহুল মল্লিক গ্রেপ্তার—জনতার রোষে মৃত্যু-দ্বারপ্রান্তে
ডিএনসির মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, কারাদণ্ড ও অর্থদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় দেড় কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
সীমান্তে ৫৩ বিজিবি পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ