শনিবার ০৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আইন আদালত

সীমান্তে ৫৩ বিজিবি পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ

ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)  গোপন তথ্যের ভিত্তিতে  ০১ ফেব্রুয়ারি  রাত ০১টা হতে সকাল ০৮টা পর্যন্ত ৫৩ বিজিবি এর বিশেষ টহলদল পৃথক ০৩টি অভিযান পরিচালনা করে ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও ০৭টি গরু জব্দ করে। অভিযানসমূহে ৫৩ বিজিবির অধীনস্থ মনোহরপুর বিওপি হতে শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, চরবাগডাংগা বিওপি হতে সদর থানাধীন চরবাগডাংগা ইউনিয়নের রানীনগর গ্রাম থেকে ০২টি গরু এবং বাখেরআলী বিওপি হতে সদর থানাধীন নারায়নপুর ইউনিয়নের মুন্নাপাড়া গ্রামের পদ্মা নদীর চর থেকে ০৫টি গরু জব্দ করা হয়।  
 

জব্দকৃত ভারতীয় নেশাজতীয় সিরাপ, গরু এর আনুমানিক বাজার মূল্য ১৯ লক্ষ টাকা।জব্দকৃত নেশাজাতীয় সিরাপ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষাসহ যেকোনো ধরনের চোরাচালান এবং অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। এছাড়াও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সাম্প্রতিক সময়ে সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

আরও খবর

news image

চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড

news image

শ্রীপুরে রাতভর তাণ্ডব: অভিযুক্ত ৯ নং আসামী বাবু গ্রেপতার

news image

​চাঁপাইনবাবগঞ্জে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করল ৫৩ বিজিবি

news image

মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

news image

চাঁদপুরের ইলিশের নামে অনলাইন প্রতারণার চার সদস্য আটক

news image

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অস্ত্র ও গুলিসহ দুই যুবক আটক

news image

কুড়িগ্রামের রাজারহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক 

news image

আইনগত ঘোষণা ধর্মান্তর ও নাম পরিবর্তন সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

news image

মাগুরায় কৃষকের গভীর রাতে চার গরু উধাওগোয়াল ফাঁকা: আতঙ্কে জগদল গ্রাম

news image

ঘাতক ট্রাকের চাপায় ঝরে গেল তরুণ পুলিশ সদস্যের প্রাণ

news image

রাব্বি হত্যার মূল আসামি রুহুল মল্লিক গ্রেপ্তার—জনতার রোষে মৃত্যু-দ্বারপ্রান্তে

news image

ডিএনসির মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, কারাদণ্ড ও অর্থদণ্ড

news image

ব্রাহ্মণবাড়িয়ায় দেড় কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

news image

সীমান্তে ৫৩ বিজিবি পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ