নিজস্ব প্রতিনিধি ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৬ এ.এম 250 জন
আসামি রুহুল মল্লিক
মাগুরার রাজনীতিকে যে গুলি ঝাঁঝরা করে দিয়েছিল, সেই গুলির নেপথ্যের এক কুশীলব অবশেষে ধরা পড়েছে। বহুল আলোচিত ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত, মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুহুল মল্লিক—দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে আইনের হাতে ধরা। বুধবার রাতে পৌর এলাকার পারনান্দুয়ালীতে আত্মগোপনে থাকা রুহুল মল্লিককে শনাক্ত করে এলাকাবাসী। ক্ষোভের বিস্ফোরণ ঘটে মুহূর্তেই। জনতার হাতে নির্মম গণপিটুনিতে গুরুতর আহত হয় রাব্বি হত্যার এই অভিযুক্ত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করতে গেলে উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসকের স্পষ্ট ভাষ্য—রুহুল মল্লিকের অবস্থা সংকটাপন্ন।
২০২৪ সালের ৪ আগস্ট। স্বৈরাচার আওয়ামী সরকার পতন আন্দোলনের উত্তাল সময়। প্রকাশ্য রাজপথে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি। সেই রক্তাক্ত ঘটনায় মাগুরা স্তব্ধ হয়ে যায়, কেঁপে ওঠে পুরো দেশ। ঘটনায় ছাত্রলীগ নেতা রুহুল মল্লিকসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা হলেও প্রভাবশালী ছত্রচ্ছায়ায় মূল অভিযুক্ত থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক শক্তির আশ্রয় আর অদৃশ্য নিরাপত্তা বলয়ের ভেতরেই এতদিন লুকিয়ে ছিল রুহুল মল্লিক। অবশেষে তার গ্রেপ্তারে ক্ষতবিক্ষত মাগুরার রাজনীতিতে খানিকটা হলেও স্বস্তি ফিরেছে। তবে প্রশ্ন আরও জোরালো—রাব্বি হত্যার মাস্টারমাইন্ডরা কি এবারও আড়ালে থেকে যাবে?নিহত রাব্বির পরিবার ও সহযোদ্ধারা স্পষ্ট ভাষায় বলেছেন—এই হত্যা শুধু একজন নেতার নয়, এটা গণতন্ত্রের বুকে চালানো গুলি। দ্রুত, দৃষ্টান্তমূলক বিচার ছাড়া তারা রাজপথ ছাড়বে না।
চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড
শ্রীপুরে রাতভর তাণ্ডব: অভিযুক্ত ৯ নং আসামী বাবু গ্রেপতার
চাঁপাইনবাবগঞ্জে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করল ৫৩ বিজিবি
মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
চাঁদপুরের ইলিশের নামে অনলাইন প্রতারণার চার সদস্য আটক
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অস্ত্র ও গুলিসহ দুই যুবক আটক
কুড়িগ্রামের রাজারহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
আইনগত ঘোষণা ধর্মান্তর ও নাম পরিবর্তন সংক্রান্ত গণবিজ্ঞপ্তি
মাগুরায় কৃষকের গভীর রাতে চার গরু উধাওগোয়াল ফাঁকা: আতঙ্কে জগদল গ্রাম
ঘাতক ট্রাকের চাপায় ঝরে গেল তরুণ পুলিশ সদস্যের প্রাণ
রাব্বি হত্যার মূল আসামি রুহুল মল্লিক গ্রেপ্তার—জনতার রোষে মৃত্যু-দ্বারপ্রান্তে
ডিএনসির মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, কারাদণ্ড ও অর্থদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় দেড় কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
সীমান্তে ৫৩ বিজিবি পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ