নিজস্ব প্রতিবেদক, ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:২০ পি.এম 83 জন
কৃষকের গরু
গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে এক কৃষক পরিবারের স্বপ্নে নেমে এলো অন্ধকার। মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়ন এর জগদল গ্রামের দমদমা পাড়ায় এক কৃষকের চারটি গরু চুরি হয়ে গেছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ১টা ৪০ মিনিটে সংঘটিত এ চুরির ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগী ইদ্রিস মোল্লা (ইদির), পিতা এসম মোল্লা, জানান— প্রতিদিনের মতো শনিবার রাতেও তিনি গরুগুলোকে খাবার দিয়ে নিজ ঘরে ঘুমাতে যান। কিন্তু রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে ঘুম ভেঙে গেলে গোয়ালের দিকে তাকিয়ে দেখেন— গোয়ালঘর ফাঁকা! চারটি গরুর কোনো হদিস নেই। পরিবারের একমাত্র আয়ের প্রধান অবলম্বন ছিল এই গরুগুলো। হঠাৎ করেই সবকিছু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ইদ্রিস মোল্লা। স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবে সংঘবদ্ধ চোরচক্র এই ঘটনা ঘটিয়েছে। রাতের আঁধারে গাড়ি ব্যবহার করে গরুগুলো দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে বলেও সন্দেহ করছেন অনেকে। বাড়ছে গরু চুরির ঘটনা, প্রশ্ন নিরাপত্তা নিয়ে এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে গ্রামাঞ্চলে গরু চুরির ঘটনা বেড়েছে। কিন্তু কার্যকর টহল বা নজরদারি না থাকায় চোরচক্র দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। জগদল গ্রামের সাধারণ মানুষ এখন আতঙ্কে রাত কাটাচ্ছেন। স্থানীয়দের দাবি—দ্রুত চোরদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। রাতের টহল জোরদার করতে হবে। গ্রামভিত্তিক পাহারার ব্যবস্থা চালু করতে হবে। ঘটনার পর ভুক্তভোগী পরিবার আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন। চারটি গরু হারিয়ে শুধু একটি পরিবার নয়, পুরো গ্রাম যেন শঙ্কিত। প্রশ্ন একটাই— রাতের অন্ধকারে কৃষকের ঘাম ঝরানো সম্পদ কেড়ে নেওয়া এই চক্র কবে থামবে?
চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড
শ্রীপুরে রাতভর তাণ্ডব: অভিযুক্ত ৯ নং আসামী বাবু গ্রেপতার
চাঁপাইনবাবগঞ্জে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করল ৫৩ বিজিবি
মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
চাঁদপুরের ইলিশের নামে অনলাইন প্রতারণার চার সদস্য আটক
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অস্ত্র ও গুলিসহ দুই যুবক আটক
কুড়িগ্রামের রাজারহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
আইনগত ঘোষণা ধর্মান্তর ও নাম পরিবর্তন সংক্রান্ত গণবিজ্ঞপ্তি
মাগুরায় কৃষকের গভীর রাতে চার গরু উধাওগোয়াল ফাঁকা: আতঙ্কে জগদল গ্রাম
ঘাতক ট্রাকের চাপায় ঝরে গেল তরুণ পুলিশ সদস্যের প্রাণ
রাব্বি হত্যার মূল আসামি রুহুল মল্লিক গ্রেপ্তার—জনতার রোষে মৃত্যু-দ্বারপ্রান্তে
ডিএনসির মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, কারাদণ্ড ও অর্থদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় দেড় কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
সীমান্তে ৫৩ বিজিবি পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ