মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ০৭ মার্চ ২০২৬ ০৭:৩২ পি.এম 34 জন
আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উপলক্ষে
আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উপলক্ষে নারীর প্রতি বৈষম্য ও অমানবিক আচরণের প্রতিবাদ এবং নারীর সমঅধিকার প্রতিষ্ঠার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় শহরের নামোশংকরবাটী চৌমুহনী রোড সংলগ্ন এলাকায় দুর্বার নেটওয়ার্ক ও নারীপক্ষ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, নারীসহ রাষ্ট্রের সকল নাগরিকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। এজন্য নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং নারীর প্রতি সকল ধরনের বৈষম্য বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের চার জেলার দায়িত্বপ্রাপ্ত ও সমতা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী মোছা. আকসানা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন সমতা নারী উন্নয়ন সংস্থার সম্পাদিকা আজিজা খাতুন, শিবগঞ্জ উপজেলার শান্তি নিবিড় পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. নাহিদউজ্জামান এবং সমতা নারী উন্নয়ন সংস্থার সদস্য ও মুন্নি মোল্লা হোমমেটের স্বত্বাধিকারী মুর্শেদা খাতুন মুন্নি প্রমুখ। বক্তারা বলেন, প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। বাংলাদেশে আন্তর্জাতিক নারী দিবস কমিটির উদ্যোগে প্রায় ৩৫ বছর ধরে বিভিন্ন প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য ছিল— “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সংসদে নারীর প্রতিনিধিত্ব : বাস্তবতা ও প্রত্যাশা।” মানববন্ধন থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—বর্তমান কাঠামোতে সংরক্ষিত নারী আসনের মনোনয়নের নীতিমালা লিখিত করা এবং এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা; সংসদীয় স্ট্যান্ডিং কমিটি ও নেতৃত্ব পর্যায়ে নারী সংসদ সদস্যদের অংশগ্রহণ ও অর্থবহ ভূমিকা নিশ্চিত করা; নারী সংসদ সদস্যদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা এবং ভবিষ্যতে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের নীতিমালা প্রণয়ন করা।
এছাড়াও সরকারি-বেসরকারি সকল পর্যায়ে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিকভাবে নারীর প্রতি অসম্মানজনক, মর্যাদাহানিকর ও অশ্লীল শব্দ, বাক্য বা ভাষা ব্যবহারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আনসার আলীর প্রায়ত দিবস ও প্রেসক্লাবের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মাগুরায় মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবসে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য স্কাউট র্যালি অনুষ্ঠিত
গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-তিন বছরের জন্য ৫৫ সদস্যের কমিটি অনুমোন।
চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তা'ণ্ডব শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা,
টুঙ্গিপাড়ায় ফিলিং স্টেশনে তেলের পরিমাণ কম দেওয়ায় জরিমানা, মোবাইল কোর্ট পরিচালনা
চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১
হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন এমপি নূরুল ইসলাম বুলবুল
চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি
সরাসরি>>> ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন
হরিণাকুন্ডুতে ফেসবুক পোস্ট নিয়ে বাকবিতন্ডা-মারামারি, এক ব্যক্তির মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
টুঙ্গিপাড়ায় স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানের ১১ দিন পর গৃহবধূর মৃত্যু
মাদারীপুরে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হলেন খন্দকার মাসুকুর রহমান
জেলা প্রশাসক ইউডিসি, ভূমি অফিস পরিদর্শন ও বৃক্ষনরোপণ করেন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বোমা তৈরির সময় বিস্ফোরণ, গুরুতর আহত মাদ্রাসা ছাত্র
ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে এমপি বুলবুলের ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ
শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে এলামনাই এসোসিয়েশন গঠন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত
এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে হুজরাপুর করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ফেসবুকে ভুয়া আইডি থেকে সাংবাদিককে মানহানি ও প্রাণনাশের হুমকি