বিশ্বজিৎ চন্দ্র সরকার , বিশেষ প্রতিনিধি ,গোপালগঞ্জ ২৫ মার্চ ২০২৬ ০৫:৩৫ পি.এম 105 জন
স্বামীর সঙ্গে অন্তরার কথা-কাটাকাটি ও বিবাদ সৃষ্টি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে বিষপান করা অন্তরা বিশ্বাস (২০) নামে এক গৃহবধূ দীর্ঘ ১১ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছেন। গত মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে হাসপাতালের গেটেই তার মৃত্যু হয়।নিহত অন্তরা উপজেলার ৪নং পাটগাতি ইউনিয়নের দাড়িয়ারকুল গ্রামের সুবল বিশ্বাসের স্ত্রী এবং শ্রীবাস বিশ্বাসের মেয়ে। তিনি এক সন্তানের জননী ছিলেন।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে পারিবারিকভাবে ধলা চাঁদ বিশ্বাসের ছেলে সুবল বিশ্বাসের সঙ্গে অন্তরার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের সংসার মোটামুটি ভালোই চলছিল। তবে গত ১৪ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে অন্তরার কথা-কাটাকাটি ও বিবাদ সৃষ্টি হয়। একপর্যায়ে স্বামীর ওপর অভিমান করে ঘরে থাকা বিষপান করেন তিনি। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে একদিন চিকিৎসা নেওয়ার পর অবস্থার কিছুটা উন্নতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ছাড়পত্র (রিলিজ) দেন। এরপর থেকে তিনি বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন।গত ২০ মার্চ সন্ধ্যার পর অন্তরা আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (২৪ মার্চ) উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ওইদিন সন্ধ্যায় অ্যাম্বুলেন্সযোগে ঢাকা পৌঁছালেও হাসপাতালের গেটে প্রবেশের আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আইয়ুব আলী জানায়, মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া ও পরবর্তী আইনি পদক্ষেপের প্রস্তুতি চলছে।
প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আনসার আলীর প্রায়ত দিবস ও প্রেসক্লাবের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মাগুরায় মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবসে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য স্কাউট র্যালি অনুষ্ঠিত
গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-তিন বছরের জন্য ৫৫ সদস্যের কমিটি অনুমোন।
চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তা'ণ্ডব শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা,
টুঙ্গিপাড়ায় ফিলিং স্টেশনে তেলের পরিমাণ কম দেওয়ায় জরিমানা, মোবাইল কোর্ট পরিচালনা
চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১
হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন এমপি নূরুল ইসলাম বুলবুল
চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি
সরাসরি>>> ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন
হরিণাকুন্ডুতে ফেসবুক পোস্ট নিয়ে বাকবিতন্ডা-মারামারি, এক ব্যক্তির মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
টুঙ্গিপাড়ায় স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানের ১১ দিন পর গৃহবধূর মৃত্যু
মাদারীপুরে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হলেন খন্দকার মাসুকুর রহমান
জেলা প্রশাসক ইউডিসি, ভূমি অফিস পরিদর্শন ও বৃক্ষনরোপণ করেন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বোমা তৈরির সময় বিস্ফোরণ, গুরুতর আহত মাদ্রাসা ছাত্র
ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে এমপি বুলবুলের ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ
শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে এলামনাই এসোসিয়েশন গঠন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত
এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে হুজরাপুর করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ফেসবুকে ভুয়া আইডি থেকে সাংবাদিককে মানহানি ও প্রাণনাশের হুমকি