মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ০৬ মার্চ ২০২৬ ০৫:০৭ পি.এম 29 জন
এলাকাবাসী তাদের গ্রামকে মাদকমুক্ত ঘোষণা করে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া কাজীপাড়া গ্রামে মাদক ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় গ্রামবাসী। একই সাথে এলাকাবাসী তাদের গ্রামকে মাদকমুক্ত ঘোষণা করেন। শুক্রবার (৬ মার্চ) বাদ জুমা বারোঘরিয়া কাজীপাড়া জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, সমাজসেবক, ইমাম, মুসল্লি এবং কাজীপাড়া গ্রামের বিভিন্ন বয়সী নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ছোট্ট গ্রাম কাজীপাড়ায় ৪-৫টি দলের একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে। এসব চক্রের কারণে গ্রামের সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। বাইরে থেকে বখাটে মাদকসেবীরা এসে প্রকাশ্যে গাঁজা, ইয়াবা ও হেরোইন সেবন করছে, যা এলাকার তরুণ ও যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
বক্তারা আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে একাধিকবার আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। মাঝে মাঝে অভিযান পরিচালনা করা হলেও পরবর্তীতে মাদক ব্যবসায়ীরা আবারও একই কার্যক্রম শুরু করে। এসময় বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে হলে এখনই কঠোর সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রয়োজনে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আনসার আলীর প্রায়ত দিবস ও প্রেসক্লাবের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মাগুরায় মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবসে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য স্কাউট র্যালি অনুষ্ঠিত
গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-তিন বছরের জন্য ৫৫ সদস্যের কমিটি অনুমোন।
চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তা'ণ্ডব শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা,
টুঙ্গিপাড়ায় ফিলিং স্টেশনে তেলের পরিমাণ কম দেওয়ায় জরিমানা, মোবাইল কোর্ট পরিচালনা
চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১
হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন এমপি নূরুল ইসলাম বুলবুল
চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি
সরাসরি>>> ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন
হরিণাকুন্ডুতে ফেসবুক পোস্ট নিয়ে বাকবিতন্ডা-মারামারি, এক ব্যক্তির মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
টুঙ্গিপাড়ায় স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানের ১১ দিন পর গৃহবধূর মৃত্যু
মাদারীপুরে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হলেন খন্দকার মাসুকুর রহমান
জেলা প্রশাসক ইউডিসি, ভূমি অফিস পরিদর্শন ও বৃক্ষনরোপণ করেন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বোমা তৈরির সময় বিস্ফোরণ, গুরুতর আহত মাদ্রাসা ছাত্র
ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে এমপি বুলবুলের ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ
শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে এলামনাই এসোসিয়েশন গঠন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত
এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে হুজরাপুর করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ফেসবুকে ভুয়া আইডি থেকে সাংবাদিককে মানহানি ও প্রাণনাশের হুমকি