মোঃ রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২৬ ১০:২২ এ.এম 43 জন
তরুনী ঘর থেকে বের হওয়ার পর জানাজানি হয়
:মাগুরার শালিখা উপজেলাতে এক তরুণীকে অপবাদ দিয়ে চুল কেটে ও ঘরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে ওই তরুণী ঘর থেকে বের হলে বিষয়টি জানাজানি হয়। জানা যায়, শালিখা থানার তালখড়ী ইউনিয়নের দিঘলগ্রাম পূর্বপাড়ার বাসিন্দা মিম (২০)-এর সঙ্গে প্রায় এক মাস আগে সাত্তর মন্ডলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী জীবিকার তাগিদে মাদারীপুরের একটি ইটভাটায় কর্মরত আছেন। অভিযোগ রয়েছে, মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে মিমের বিরুদ্ধে এক অজ্ঞাত ব্যক্তির সঙ্গে দেখা করার অপবাদ তোলেন শ্বশুরবাড়ির লোকজন। এ অভিযোগে তার শ্বশুর, ভাসুর ও শাশুড়ি তাকে জোরপূর্বক বাড়িতে নিয়ে গিয়ে মারধর করেন এবং মাথার চুল কেটে দেন। পরে তাকে একটি ঘরে আটকে রাখা হয়। পরদিন বুধবার দুপুরে সুযোগ পেয়ে মিম ঘর থেকে বের হয়ে স্থানীয়দের বিষয়টি জানান। পরে স্থানীয়রা পুলিশ ও তার স্বজনদের খবর দেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল-এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী মিম বলেন, মিথ্যা অপবাদ দিয়ে আমাকে নির্যাতন করা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই। এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোতালেব হোসেন জানান, অভিযুক্ত শাশুড়ি রোকেয়া বেগমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জামায়েত শিবির কে হুঁশিয়ারি করলেন ঢাকা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন
ছাত্রদল নেতা অন্তর শ্রীপুরে পরীক্ষার্থীদের মাঝে কলম ও স্কেল বিতরণ অনুষ্ঠিত
মাগুরার শালিখায় চুল কেটে তরুণীকে নির্যাতনের অভিযোগ
একটি টিকা, নিরাপদ ভবিষ্যৎ”—মাগুরায় হাম-রুবেলা রুখতে মাঠে নামল দেশ—মাগুরায় টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন।
মাগুরায় ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
মহম্মদপুরে ১০ পিস ইয়াবাসহ মনিরুল আটক
শ্রীপুরে চার কিলোমিটার নতুন মাগুরা সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ এলাকাবাসীর
শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ
মহম্মদপুরে ১০ পিস ইয়াবাসহ মনিরুল আটক
শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ
আগুন পুরে সহায়সম্বলহীন হলেন বিএনপি নেতা কিবরিয়া শরিফ
শ্রীপুরে একদিনে দুই মরদেহ উদ্ধার: স্বামীর হাতে স্ত্রী খুন, জঙ্গলে মিলল আরেক অজ্ঞাত লাশ—আতঙ্কে জনপদ
‘জয় বাংলা’ স্লোগান,পুলিশের অভিযান দুই যুবক আটক
জাগলা এইচ এম হাই স্কুলের হীরকজয়ন্তী উদযাপন: প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা
স্বাধীনতা দিবস ঘিরে ‘গোপন বৈঠক’—মাগুরায় আওয়ামীলিগ নেতা ও গোপালগ্রাম ইউপি চেয়ারম্যান মিলন গ্রেপ্তার,
ঐতিহাসিক সারঙ্গদিয়া পূর্বপাড়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত, সংরক্ষণে দ্রুত উদ্যোগের দাবি
কারাগারের দেয়াল পেরিয়ে ঈদের আনন্দ—বন্দীদের পাশে এমপি মনোয়ার
উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলছেন শ্রীপুর থানার ওসি শাহিন মিয়া — অপরাধ দমনে কঠোর, মানবিকতায় অনন্য।
মাগুরার শ্রীপুরে ৩`শ জন দুস্থ ও গরীব পরিবার পেলো মানবিক সহায়তা
শ্রীপুরের সড়কে রহস্যজনক মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনার সন্দেহ
মাগুরায় থামছেই না ‘মাটি খেকো’দের দৌরাত্ম্য: প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি, ফসলি জমি উজাড়ে আতঙ্ক
জাতীয় পাট দিবস উপলক্ষে মাগুরায় র্যালি ও আলোচনা সভা
মাগুরায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ঘিরে তোলপাড় হীরকসহ আটক ৩, যুবলীগ নেতার বাসায় ভাঙচুর—শহরজুড়ে উত্তেজনা
ভাবনহাটি ব্রিজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এমপি মনোয়ার হোসেন খান
মাগুরায় সার বিক্রেতাদের মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্বরকলিপি প্রদান।
মাগুরা ১ আসনের এমপি'র রাজনৈতিক সচিব হলেন রুবাইয়াত হোসেন খান
নবনির্বাচিত এমপির সাথে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাগুরার শ্রীপুরে ‘ফ্যামিলি কার্ড’ বাণিজ্য বিএনপির নাম ভাঙিয়ে লাখ টাকার প্রতারণা, গণধোলাইয়ের পর থানায় সোপর্দ
সমন্বয়ের শক্তিতে এগিয়ে চলেছে মাগুরা: আইন-শৃঙ্খলা ও উন্নয়ন ঘিরে দপ্তর প্রধানদের গুরুত্বপূর্ণ মতবিনিময়
মাগুরাতে নতুন উপজেলা গঠনের ঘোষণা