শেখ আবু সাঈদ, শ্রীপুর উপজেলা প্রতিনিধি,মাগুরা, ২১ মার্চ ২০২৬ ১০:১০ পি.এম 250 জন
আমাদের ঐতিহাসিক সারঙ্গদিয়া ঈদগাহ ময়দানের সংরক্ষণ এখন সময়ের দাবি
মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া পূর্বপাড়া ঐতিহাসিক ঈদগাহ ময়দানে শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় অনুষ্ঠিত এ জামাতে গ্রামের সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন। এক মাস সিয়াম সাধনার পর ঈদের নামাজ আদায় করতে পেরে মুসল্লিরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। এ সময় গ্রামের মানুষ দল-মত নির্বিশেষে ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন, যা গ্রামীণ সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠে। ঈদের নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ৪ নম্বর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা সামসুল ইসলাম বলেন, “সারঙ্গদিয়া গ্রামের মানুষ সবসময় সহনশীল ও সম্প্রীতিপূর্ণ। আমাদের ঐতিহাসিক সারঙ্গদিয়া ঈদগাহ ময়দানের সংরক্ষণ এখন সময়ের দাবি। এ জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সরকারি অনুদান প্রদানের আহ্বান জানাচ্ছি।” এ সময় উপস্থিত ছিলেন সিকো ইউনানি কোম্পানির চেয়ারম্যান মোল্লা গোলাম কিবরিয়া, শ্রীপুর উপজেলা পরিষদের সরকারি কর্মচারী জোয়ারদার এনামুল ইসলাম পলাশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় মুরব্বিরা। স্থানীয় মুসল্লি ও গ্রামবাসীরা জানান, সারঙ্গদিয়া পূর্বপাড়া ঈদগাহ ময়দানটি দীর্ঘদিনের ঐতিহ্য বহন করছে। তাই ঈদগাহ ময়দানটির দ্রুত সংরক্ষণ ও উন্নয়নের জন্য শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এদিকে গ্রামবাসীর দাবি, ঈদগাহ ময়দানের নিজস্ব তহবিল এবং ঈদগাহের নামে প্রতিবছর ইজারা দেওয়া জমির আয় থেকে প্রাপ্ত অর্থ ব্যবহার করেই ময়দানটির সংরক্ষণ ও সংস্কার কাজ দ্রুত বাস্তবায়ন করা হোক।
জামায়েত শিবির কে হুঁশিয়ারি করলেন ঢাকা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন
ছাত্রদল নেতা অন্তর শ্রীপুরে পরীক্ষার্থীদের মাঝে কলম ও স্কেল বিতরণ অনুষ্ঠিত
মাগুরার শালিখায় চুল কেটে তরুণীকে নির্যাতনের অভিযোগ
একটি টিকা, নিরাপদ ভবিষ্যৎ”—মাগুরায় হাম-রুবেলা রুখতে মাঠে নামল দেশ—মাগুরায় টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন।
মাগুরায় ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
মহম্মদপুরে ১০ পিস ইয়াবাসহ মনিরুল আটক
শ্রীপুরে চার কিলোমিটার নতুন মাগুরা সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ এলাকাবাসীর
শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ
মহম্মদপুরে ১০ পিস ইয়াবাসহ মনিরুল আটক
শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ
আগুন পুরে সহায়সম্বলহীন হলেন বিএনপি নেতা কিবরিয়া শরিফ
শ্রীপুরে একদিনে দুই মরদেহ উদ্ধার: স্বামীর হাতে স্ত্রী খুন, জঙ্গলে মিলল আরেক অজ্ঞাত লাশ—আতঙ্কে জনপদ
‘জয় বাংলা’ স্লোগান,পুলিশের অভিযান দুই যুবক আটক
জাগলা এইচ এম হাই স্কুলের হীরকজয়ন্তী উদযাপন: প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা
স্বাধীনতা দিবস ঘিরে ‘গোপন বৈঠক’—মাগুরায় আওয়ামীলিগ নেতা ও গোপালগ্রাম ইউপি চেয়ারম্যান মিলন গ্রেপ্তার,
ঐতিহাসিক সারঙ্গদিয়া পূর্বপাড়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত, সংরক্ষণে দ্রুত উদ্যোগের দাবি
কারাগারের দেয়াল পেরিয়ে ঈদের আনন্দ—বন্দীদের পাশে এমপি মনোয়ার
উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলছেন শ্রীপুর থানার ওসি শাহিন মিয়া — অপরাধ দমনে কঠোর, মানবিকতায় অনন্য।
মাগুরার শ্রীপুরে ৩`শ জন দুস্থ ও গরীব পরিবার পেলো মানবিক সহায়তা
শ্রীপুরের সড়কে রহস্যজনক মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনার সন্দেহ
মাগুরায় থামছেই না ‘মাটি খেকো’দের দৌরাত্ম্য: প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি, ফসলি জমি উজাড়ে আতঙ্ক
জাতীয় পাট দিবস উপলক্ষে মাগুরায় র্যালি ও আলোচনা সভা
মাগুরায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ঘিরে তোলপাড় হীরকসহ আটক ৩, যুবলীগ নেতার বাসায় ভাঙচুর—শহরজুড়ে উত্তেজনা
ভাবনহাটি ব্রিজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এমপি মনোয়ার হোসেন খান
মাগুরায় সার বিক্রেতাদের মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্বরকলিপি প্রদান।
মাগুরা ১ আসনের এমপি'র রাজনৈতিক সচিব হলেন রুবাইয়াত হোসেন খান
নবনির্বাচিত এমপির সাথে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাগুরার শ্রীপুরে ‘ফ্যামিলি কার্ড’ বাণিজ্য বিএনপির নাম ভাঙিয়ে লাখ টাকার প্রতারণা, গণধোলাইয়ের পর থানায় সোপর্দ
সমন্বয়ের শক্তিতে এগিয়ে চলেছে মাগুরা: আইন-শৃঙ্খলা ও উন্নয়ন ঘিরে দপ্তর প্রধানদের গুরুত্বপূর্ণ মতবিনিময়
মাগুরাতে নতুন উপজেলা গঠনের ঘোষণা