শেখ আবু সাঈদ, শ্রীপুর উপজেলা প্রতিনিধি, মাগুরা: ০১ এপ্রিল ২০২৬ ০৭:৪৮ পি.এম 143 জন
স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ
মাগুরার শ্রীপুর উপজেলায় একই দিনে দুইটি মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একটি ঘটনায় স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ, আরেকটি ঘটনায় রাস্তার পাশের জঙ্গলে মিলেছে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ। একদিনে দুই লাশ উদ্ধারের ঘটনায় জনমনে প্রশ্ন উঠেছে—শ্রীপুরে কি তবে শুরু হলো রহস্যময় মৃত্যুর মিছিল?বুধবার (১ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের বিস্তীর্ণ মাঠ থেকে লিমা খাতুন (২৩) নামে এক যুবতীর মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয় মানুষ। নিহত লিমা খাতুন শ্রীপুর উপজেলার বড় উদাস গ্রামের আবদুল হাইয়ের মেয়ে। তার স্বামী সুজন মিয়া ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা প্রায় ৭টার দিকে লিমা খাতুন রহস্যজনকভাবে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাননি। পরদিন সকালে গয়েশপুর ইউনিয়নের মাঠে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। তদন্তের প্রাথমিক পর্যায়ে ধারণা করা হচ্ছে, লিমা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে অন্য কোনো নৃশংসতা, বিশেষ করে ধর্ষণের ঘটনা জড়িত আছে কি না তা নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশনায় পুলিশ ঘটনাটির তদন্ত জোরদার করে। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে নিহতের স্বামী সুজন মিয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহ, দাম্পত্য বিরোধ কিংবা অন্য কোনো কারণ এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে কি না তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। এদিকে একই দিনে উপজেলার দারিয়াপুর ইউনিয়নের বরইচারা থেকে ওয়াপদা সড়কের পাশের একটি জঙ্গলের ভেতর থেকে আরও একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহটি কয়েকদিন আগের বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একই দিনে দুটি মরদেহ উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই বলছেন, সম্প্রতি এলাকায় অপরাধের ঘটনা বেড়ে যাওয়ায় তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয়দের দাবি, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দুই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। এদিকে শ্রীপুরবাসী এখন তাকিয়ে রয়েছে প্রশাসনের তৎপরতার দিকে—দ্রুত রহস্য উদঘাটন না হলে আতঙ্ক আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
আগুন পুরে সহায়সম্বলহীন হলেন বিএনপি নেতা কিবরিয়া শরিফ
শ্রীপুরে একদিনে দুই মরদেহ উদ্ধার: স্বামীর হাতে স্ত্রী খুন, জঙ্গলে মিলল আরেক অজ্ঞাত লাশ—আতঙ্কে জনপদ
‘জয় বাংলা’ স্লোগান,পুলিশের অভিযান দুই যুবক আটক
জাগলা এইচ এম হাই স্কুলের হীরকজয়ন্তী উদযাপন: প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা
স্বাধীনতা দিবস ঘিরে ‘গোপন বৈঠক’—মাগুরায় আওয়ামীলিগ নেতা ও গোপালগ্রাম ইউপি চেয়ারম্যান মিলন গ্রেপ্তার,
ঐতিহাসিক সারঙ্গদিয়া পূর্বপাড়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত, সংরক্ষণে দ্রুত উদ্যোগের দাবি
কারাগারের দেয়াল পেরিয়ে ঈদের আনন্দ—বন্দীদের পাশে এমপি মনোয়ার
উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলছেন শ্রীপুর থানার ওসি শাহিন মিয়া — অপরাধ দমনে কঠোর, মানবিকতায় অনন্য।
মাগুরার শ্রীপুরে ৩`শ জন দুস্থ ও গরীব পরিবার পেলো মানবিক সহায়তা
শ্রীপুরের সড়কে রহস্যজনক মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনার সন্দেহ
মাগুরায় থামছেই না ‘মাটি খেকো’দের দৌরাত্ম্য: প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি, ফসলি জমি উজাড়ে আতঙ্ক
জাতীয় পাট দিবস উপলক্ষে মাগুরায় র্যালি ও আলোচনা সভা
মাগুরায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ঘিরে তোলপাড় হীরকসহ আটক ৩, যুবলীগ নেতার বাসায় ভাঙচুর—শহরজুড়ে উত্তেজনা
ভাবনহাটি ব্রিজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এমপি মনোয়ার হোসেন খান
মাগুরায় সার বিক্রেতাদের মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্বরকলিপি প্রদান।
মাগুরা ১ আসনের এমপি'র রাজনৈতিক সচিব হলেন রুবাইয়াত হোসেন খান
নবনির্বাচিত এমপির সাথে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাগুরার শ্রীপুরে ‘ফ্যামিলি কার্ড’ বাণিজ্য বিএনপির নাম ভাঙিয়ে লাখ টাকার প্রতারণা, গণধোলাইয়ের পর থানায় সোপর্দ
সমন্বয়ের শক্তিতে এগিয়ে চলেছে মাগুরা: আইন-শৃঙ্খলা ও উন্নয়ন ঘিরে দপ্তর প্রধানদের গুরুত্বপূর্ণ মতবিনিময়
মাগুরাতে নতুন উপজেলা গঠনের ঘোষণা
ঘুষ-দুর্নীতিতে ছাড় নয়, জিরো টলারেন্স”—মাগুরায় কড়া বার্তা সংস্কৃতি মন্ত্রীর
কার্ডের চালেই রক্তঝরা সংঘর্ষ: মাগুরায় বিএনপির দু’গ্রুপে তাণ্ডব, অফিস ভাঙচুর, আহত অন্তত ১১
সারঙ্গদিয়া থেকে রাষ্ট্রের শীর্ষ গুরুত্বপূর্ণ পূর্ন পদে।
মানবিক স্বাস্থ্যসেবার প্রত্যয়ে নতুন সৈনিকেরা আনুষ্ঠানিক পথচলা শুরু করলেন মাগুরায়।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরাসকে নেওয়ায় বাংলাদেশ এনপিজেএ”র তীব্র নিন্দা