শনিবার ০৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
মাগুরা জেলা

শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ

মোঃ রনি আহমেদ রাজু, নিজেস্ব প্রতিনিধিঃ ১৬ এপ্রিল ২০২৬ ০৪:৫৩ পি.এম 75 জন

সংবাদ সংগ্রহের সময় পুলিশ সদস্যের হামলার শিকার হয়েছে সাংবাদিক সংবাদ সংগ্রহের সময় পুলিশ সদস্যের হামলার শিকার হয়েছে সাংবাদিক

মাগুরার শ্রীপুরে মাজেদা ফিলিং স্টেশনে তেল বিতরণে অনিয়মের সংবাদ সংগ্রহের সময় পুলিশ সদস্যের হামলার শিকার হয়েছেন দৈনিক আলোকিত সকাল পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি ও উপজেলা রিপোটার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ মোল্লা। দফায় দফায় মারধরের সময় সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে অনিয়মের তথ্য চিত্র মুছে ফেলার চেষ্টা করেন বলে দাবি করেছেন ভুক্তভোগী ঐ সাংবাদিক। 

১৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টায় সরেজমিনে তথ্য সংগ্রহের সময় তেলের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা, নির্ধারিত টাকা নিয়ে তেল কম দেওয়া, স্বজনপ্রীতি ও সরকারি কর্মচারী, সাংবাদিকদের তুচ্ছ্যতাছিল্য করা এবং প্রকাশ্যে ড্রামে তেল বিক্রি করার অনিয়মের একাধিক অভিযোগ তুলেন তেল নিতে আসা ভুক্তভোগীরা।

অভিযোগ অনুযায়ী, ১ হাজার টাকার তেল নিতে গেলে গ্রাহকদের কাছ থেকে ১১০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। একইভাবে ৪০০ টাকার তেলের জন্য গুনতে হচ্ছে ৫০০ টাকা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা।

এমন পরিস্থিতিতে অনিয়মের ভিডিও ধারণ করতে গেলে শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক দৈনিক আলোকিত সকালের সাংবাদিক আব্দুর রশিদের ওপর হামলার ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, ওই পুলিশ সদস্য ফিলিং স্টেশনের দায়িত্বে থাকা স্থানীয় ব্যক্তিদের ডেকে এনে তৃতীয় দফায় ওই সাংবাদিককে মারধর করান। এতে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তেল নিতে আসা আজিদ জানান, “আমি ১ হাজার টাকার তেল নিয়েছি, কিন্তু আমার কাছ থেকে ১১০০ টাকা নেওয়া হয়েছে। প্রায় সব ক্ষেত্রেই ১০০ থেকে ১৫০ টাকা বেশি দিতে হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক।”

ভুক্তভোগী সাংবাদিক আব্দুর রশিদ বলেন, মাজেদা ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ পেয়ে আমি সেখানে গিয়ে ভিডিও ধারণ করছিলাম। এ সময় হঠাৎ পুলিশ সদস্য নাজমুল আমার ওপর হামলা চালিয়ে মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে ফেলার চেষ্টা করেন। পরে স্থানীয় বরিশাট গ্রামের লাজ ও তন্ময়সহ প্রায় ৭-৮ জন ক্যাডারকে ডেকে এনে আমাকে মারধর করিয়ে ফিলিং স্টেশন এলাকা থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে মাজেদা ফিলিং স্টেশনের ম্যানেজারের সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

 এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মোঃ আতাউর রহমান জানান, এটি অত্যন্ত দুঃখজনক। এই ঘটনায় পুলিশ সদস্যকে  থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

আরও খবর

news image

জামায়েত শিবির কে হুঁশিয়ারি করলেন ঢাকা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন

news image

ছাত্রদল নেতা অন্তর শ্রীপুরে পরীক্ষার্থীদের মাঝে কলম ও স্কেল বিতরণ অনুষ্ঠিত 

news image

মাগুরার শালিখায় চুল কেটে তরুণীকে নির্যাতনের অভিযোগ

news image

একটি টিকা, নিরাপদ ভবিষ্যৎ”—মাগুরায় হাম-রুবেলা রুখতে মাঠে নামল দেশ—মাগুরায় টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন।

news image

মাগুরায় ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

news image

মহম্মদপুরে ১০ পিস ইয়াবাসহ মনিরুল আটক

news image

শ্রীপুরে চার কিলোমিটার নতুন মাগুরা সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

news image

শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ

news image

মহম্মদপুরে ১০ পিস ইয়াবাসহ মনিরুল আটক

news image

শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ

news image

আগুন পুরে সহায়সম্বলহীন হলেন বিএনপি নেতা কিবরিয়া শরিফ 

news image

শ্রীপুরে একদিনে দুই মরদেহ উদ্ধার: স্বামীর হাতে স্ত্রী খুন, জঙ্গলে মিলল আরেক অজ্ঞাত লাশ—আতঙ্কে জনপদ

news image

‘জয় বাংলা’ স্লোগান,পুলিশের অভিযান দুই যুবক আটক

news image

জাগলা এইচ এম হাই স্কুলের হীরকজয়ন্তী উদযাপন: প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা

news image

স্বাধীনতা দিবস ঘিরে ‘গোপন বৈঠক’—মাগুরায় আওয়ামীলিগ নেতা ও গোপালগ্রাম ইউপি চেয়ারম্যান মিলন গ্রেপ্তার,

news image

ঐতিহাসিক সারঙ্গদিয়া পূর্বপাড়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত, সংরক্ষণে দ্রুত উদ্যোগের দাবি

news image

কারাগারের দেয়াল পেরিয়ে ঈদের আনন্দ—বন্দীদের পাশে এমপি মনোয়ার

news image

উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলছেন শ্রীপুর থানার ওসি শাহিন মিয়া — অপরাধ দমনে কঠোর, মানবিকতায় অনন্য।

news image

মাগুরার শ্রীপুরে ৩‍‍`শ জন দুস্থ ও গরীব পরিবার পেলো মানবিক সহায়তা

news image

শ্রীপুরের সড়কে রহস্যজনক মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনার সন্দেহ

news image

মাগুরায় থামছেই না ‘মাটি খেকো’দের দৌরাত্ম্য: প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি, ফসলি জমি উজাড়ে আতঙ্ক

news image

জাতীয় পাট দিবস উপলক্ষে মাগুরায় র‍্যালি ও আলোচনা সভা

news image

মাগুরায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ঘিরে তোলপাড় হীরকসহ আটক ৩, যুবলীগ নেতার বাসায় ভাঙচুর—শহরজুড়ে উত্তেজনা

news image

ভাবনহাটি ব্রিজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এমপি মনোয়ার হোসেন খান

news image

মাগুরায় সার বিক্রেতাদের মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্বরকলিপি প্রদান।

news image

মাগুরা ১ আসনের এমপি'র রাজনৈতিক সচিব হলেন রুবাইয়াত হোসেন খান

news image

নবনির্বাচিত এমপির সাথে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

মাগুরার শ্রীপুরে ‘ফ্যামিলি কার্ড’ বাণিজ্য বিএনপির নাম ভাঙিয়ে লাখ টাকার প্রতারণা, গণধোলাইয়ের পর থানায় সোপর্দ

news image

সমন্বয়ের শক্তিতে এগিয়ে চলেছে মাগুরা: আইন-শৃঙ্খলা ও উন্নয়ন ঘিরে দপ্তর প্রধানদের গুরুত্বপূর্ণ মতবিনিময়

news image

মাগুরাতে নতুন উপজেলা গঠনের ঘোষণা