সোমবার ০৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

ছাত্র অধিকার ও গণতন্ত্রের লড়াইয়ে নতুন যাত্রা

মো: রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০২ পি.এম 42 জন

সীতাকুণ্ডে ছাত্রশক্তির কমিটি অনুমোদন সীতাকুণ্ডে ছাত্রশক্তির কমিটি অনুমোদন

মো: রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

 

 



জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র ছাত্রসংগঠন ছাত্রশক্তি-এর সীতাকুণ্ড উপজেলা আংশিক আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এই কমিটির মাধ্যমে সীতাকুণ্ডে ছাত্ররাজনীতিতে একটি নতুন ও গতিশীল অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঘোষিত কমিটিতে মোঃ আসাদ-কে আহ্বায়ক এবং সাজেদ শাহরিয়া সৌরভ-কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মুনতাসির মাহমুদ ও সদস্য সচিব সামিন রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে এ কমিটি চূড়ান্ত করা হয়। এতে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী একদল সক্রিয় ও আন্দোলনমুখী ছাত্রনেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইকরাম হোসেন রানা। পাশাপাশি
সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আর জে ইরফান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে জিহাদ জাহান জনি, এবং সংগঠক হিসেবে এস এইচ নোমান ও ইলিয়াস হোসেন ছোটন দায়িত্ব পালন করবেন। নবনির্বাচিত নেতৃত্বের অধিকাংশই সাম্প্রতিক সময়ের বিভিন্ন গণতান্ত্রিক ও মানবাধিকারভিত্তিক আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। বিশেষ করে আহ্বায়ক মোঃ আসাদ ও মুখ্য সংগঠক ইকরাম হোসেন রানা জুলাই আন্দোলনের সময় সীতাকুণ্ড উপজেলার সমন্বয়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের নেতৃত্বে বিভিন্ন সময় শিক্ষার্থী, সাধারণ মানুষ ও নাগরিক সমাজ রাজপথে সংগঠিত হয়েছিল।

এছাড়াও আহ্বায়ক মোঃ আসাদ ধর্ষণবিরোধী মঞ্চের চট্টগ্রাম বিভাগীয় সহ-মুখপাত্র, সীতাকুণ্ড উপজেলা দ্য রেড জুলাই-এর মুখপাত্র এবং নিরাপদ সড়ক আন্দোলন-এর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এসব আন্দোলনের মাধ্যমে তিনি শিক্ষার্থী ও সাধারণ মানুষের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখেন। কমিটি ঘোষণার পর ছাত্রশক্তি সীতাকুণ্ড উপজেলা শাখার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, নিরাপদ ক্যাম্পাস, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ছাত্রশক্তি কাজ করে যাবে। নতুন এই নেতৃত্ব সীতাকুণ্ডের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে একটি বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দলীয় দখলদারিত্ব, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে ছাত্রশক্তি সোচ্চার থাকবে এবং শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজপথ ও ক্যাম্পাসে নিয়মিত কর্মসূচি পালন করবে। স্থানীয় রাজনৈতিক ও ছাত্রসমাজের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই নতুন কমিটির মাধ্যমে সীতাকুণ্ডে ছাত্ররাজনীতিতে ইতিবাচক, গঠনমূলক ও গণমুখী ধারার বিকাশ ঘটবে।

 

 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

JAMUNA TV LIVE | যমুনা টিভি লাইভ | সরাসরি যমুনা টিভি | LIVE TV | LIVE STREAMING

news image

ইতালির ত্রেভিজোতে প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী যেন এক টুকরো 'মিনি বাংলাদেশ'

news image

ইতালিতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

news image

ইতালির ভেনিস বিএনপি পরিবারের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

news image

ইতালির ভেনিসের মেস্ত্রে বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভৈরবাসী আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

news image

ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

news image

ভেনিস বাংলা স্কুলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

news image

বিশ্ব কাঁপানো আগুন: খামেনির মৃত্যুতে জ্বলে উঠল মধ্যপ্রাচ্য

news image

আমেরিকার ওপর নির্ভরতা কমাতে চান

news image

মনতলী ফাযিল মাদ্রাসা'র বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

news image

৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

news image

ছাত্র অধিকার ও গণতন্ত্রের লড়াইয়ে নতুন যাত্রা