সোমবার ০৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

ইতালির ভেনিস বিএনপি পরিবারের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আলোচনা সভা আলোচনা সভা

ইতালির ভেনিসের মেস্ত্রে বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিবছরের ন্যায় অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভেনিস বিএনপি পরিবারের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে ভেনিস এবং এর আশেপাশের এলাকায় বসবাসরত বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং স্থানীয় বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ভেনিস বিএনপি'র সদ্য সাবেক সভাপতি আবদুল আজিজ সেলিম। তিনি পবিত্র মাহে রমজানের বিএনপি নেতাকর্মীদের ঐক্য ও সংহতির আহ্বান জানান।
 

অনুষ্ঠানে ভেনিসে বসবাসরত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিএনপি পরিবারের সর্বস্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম আব্দুল আজিজ। দোয়ায় বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে আগত অতিথিদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ভেনিস বিএনপি পরিবারের এই উদ্যোগ স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ তৈরি করে। আয়োজকরা জানিয়েছেন, আগামীতেও এধরণের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন অব্যাহত রাখবেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

JAMUNA TV LIVE | যমুনা টিভি লাইভ | সরাসরি যমুনা টিভি | LIVE TV | LIVE STREAMING

news image

ইতালির ত্রেভিজোতে প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী যেন এক টুকরো 'মিনি বাংলাদেশ'

news image

ইতালিতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

news image

ইতালির ভেনিস বিএনপি পরিবারের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

news image

ইতালির ভেনিসের মেস্ত্রে বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভৈরবাসী আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

news image

ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

news image

ভেনিস বাংলা স্কুলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

news image

বিশ্ব কাঁপানো আগুন: খামেনির মৃত্যুতে জ্বলে উঠল মধ্যপ্রাচ্য

news image

আমেরিকার ওপর নির্ভরতা কমাতে চান

news image

মনতলী ফাযিল মাদ্রাসা'র বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

news image

৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

news image

ছাত্র অধিকার ও গণতন্ত্রের লড়াইয়ে নতুন যাত্রা