নিজস্ব প্রতিবেদক ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৭ এ.এম 101 জন
অপূর্ব
ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব, তটিনী, ফারিয়া শাহরিনদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।

২ / ৫

তানজিম সাইয়ারা তটিনী কদিন আগেই ফিরে পেয়েছেন তাঁর ফেসবুক পেজ। এখন নিয়মিত কাজ ও ব্যক্তিগত খবর প্রকাশ করছেন। তিনি লিখেছেন, ‘হাজার সংকটে একে অন্যকে আগলে রাখার গল্পই, পাশে থাকা গল্প।’
৩ / ৫

অভিনয়ে নিয়মিত না হলেও ফেসবুকে সরব থাকেন অভিনেত্রী ফারিয়া শাহরিন। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘হলুদ রাতে কালোই সব সময় সেরা পছন্দ।’
৪ / ৫

হাসপাতালের বেডে শুয়ে আছেন এমন একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা ফারুক আহমেদ। তবে ভুল বার্তা যেন না যায় সে বিষয়ে সতর্ক তিনি। লিখেছেন, ‘আমি অসুস্থ নই, হাসপাতালের বেডে শুয়ে আছি শুটিংয়ের জন্য।’
