শনিবার ০৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ফেসবুকে ভুয়া আইডি থেকে সাংবাদিককে মানহানি ও প্রাণনাশের হুমকি

সরা বাংলাদেশ এর নিউজ” সরা বাংলাদেশ এর নিউজ”

গোপালগঞ্জে এক সাংবাদিককে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে মানহানিকর পোস্ট ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া এলাকার কোন এক ব্যক্তি “সরা বাংলাদেশ এর নিউজ” নাম ব্যবহার করে একটি ফেসবুক আইডি খুলে দীর্ঘদিন ধরে বিভিন্ন সাংবাদিক, সাধারণ মানুষসহ অভিযোগকারী সাংবাদিক ও তার সহকর্মীদের ছবি, তথ্য ও নিউজ সংগ্রহ করে বিকৃতভাবে প্রকাশ করে মানহানিকর পোস্ট করে আসছে। এছাড়াও ওই আইডি থেকে বিভিন্ন সময় ইনবক্সে হুমকি প্রদান করা হয়।আজ সোমবার (১৬ মার্চ ২০২৬) হঠাৎ করে ওই ফেসবুক আইডি থেকে সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকারকে ইনবক্সে অর্থ দাবি করে বিভিন্ন শর্ত দেওয়া হয়। শর্তগুলো মানা না হলে এবং বিষয়টি থানা-পুলিশকে জানালে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার জানান, তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস)-এর গোপালগঞ্জ জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি পিরোজপুর জেলার দায়িত্বও পালন করছেন। দীর্ঘদিন ধরে একজন সাংবাদিক হিসেবে তিনি  দৈনিক অগ্নিশিখা,আধুনিক সংবাদ,  গোপালগঞ্জ ব্যুরো প্রধান হিসেবে  , সু- প্রভাত ঢাকা এর টুঙ্গিপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি এবং অন্যান্য নিবন্ধনকৃত অনলাইন ও প্রিন্ট মিডিয়াতে  বিশেষ প্রতিনিধি হিসেবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছেন। এছাড়াও তিনি বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রশিক্ষণের মাধ্যমে একাধিকবার প্রশিক্ষণ গ্রহণ করে সনদপ্রাপ্ত হয়েছেন। তিনি বলেন, “সরা বাংলাদেশ এর নিউজ” নামের ফেসবুক আইডি থেকে যেভাবে আমাকে নিয়ে মানহানিকর পোস্ট করা হচ্ছে এবং ইনবক্সে অর্থ দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গোপালগঞ্জ জেলা প্রশাসনসহ বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন, দ্রুত ওই ফেসবুক আইডির পরিচালনাকারী ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। একই সঙ্গে তিনি বলেন, দেশের প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী রাষ্ট্র ও সরকারের সহযোগিতায় যেন তিনি একজন সাংবাদিক হিসেবে সত্য প্রকাশের দায়িত্ব পালন করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। সর্বশেষ তিনি দেশের সকল নাগরিক ও গণমাধ্যমকর্মী সাংবাদিকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, আজ তাকে যেভাবে হয়রানি, মানহানি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে—এ বিষয়ে সকলের সচেতন ভূমিকা প্রয়োজন।

আরও খবর

news image

প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আনসার আলীর প্রায়ত দিবস ও প্রেসক্লাবের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

news image

মাগুরায় মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবসে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

news image

আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত:

news image

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

news image

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য স্কাউট র‍্যালি অনুষ্ঠিত

news image

গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-তিন বছরের জন্য ৫৫ সদস্যের কমিটি অনুমোন।

news image

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত 

news image

 চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

news image

চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তা'ণ্ডব শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা,

news image

টুঙ্গিপাড়ায় ফিলিং স্টেশনে তেলের পরিমাণ কম দেওয়ায় জরিমানা, মোবাইল কোর্ট পরিচালনা

news image

চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

news image

চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১

news image

হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন এমপি নূরুল ইসলাম বুলবুল

news image

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে  প্রশাসনের একাধিক নির্দেশনা জারি

news image

সরাসরি>>> ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

news image

হরিণাকুন্ডুতে ফেসবুক পোস্ট নিয়ে বাকবিতন্ডা-মারামারি, এক ব্যক্তির মৃত্যু

news image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন 

news image

টুঙ্গিপাড়ায় স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানের ১১ দিন পর গৃহবধূর মৃত্যু

news image

মাদারীপুরে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হলেন খন্দকার মাসুকুর রহমান

news image

জেলা প্রশাসক ইউডিসি, ভূমি অফিস পরিদর্শন ও বৃক্ষনরোপণ করেন

news image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বোমা তৈরির সময় বিস্ফোরণ, গুরুতর আহত মাদ্রাসা ছাত্র

news image

ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে এমপি বুলবুলের ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

news image

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে এলামনাই এসোসিয়েশন গঠন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত

news image

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

news image

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

news image

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা­-চট্টগ্রাম মহাসড়ক থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

news image

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া

news image

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

news image

চাঁপাইনবাবগঞ্জে হুজরাপুর করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

news image

ফেসবুকে ভুয়া আইডি থেকে সাংবাদিককে মানহানি ও প্রাণনাশের হুমকি