সোমবার ০৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

গোপালগঞ্জে ২১৫তম স্নানোৎসব ও তিন দিনব্যাপী মহাবারুনী মেলা ১৬ মার্চ

২১৫তম স্নানোৎসব ২১৫তম স্নানোৎসব

 গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মতুয়া সম্প্রদায়ের পবিত্র তীর্থস্থান শ্রীধাম ওড়াকান্দিতে আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ২১৫তম স্নানোৎসব ও তিন দিনব্যাপী মহাবারুনী মেলা। এ উপলক্ষে দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আয়োজকরা আশা করছেন। স্নানোৎসব ও মহাবারুনী মেলা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে শনিবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। এ সময় তার সঙ্গে ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ ঠাকুর, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন মিয়া এবং কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান। পরিদর্শনকালে তারা ঠাকুরবাড়ির উত্তরসূরি পদ্মনাভ ঠাকুর, সম্পদ ঠাকুর ও সুব্রত ঠাকুরের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্নানোৎসব ও মেলা উপলক্ষে সার্বিক প্রস্তুতি, ভক্তদের নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানের সময় নিরাপত্তা জোরদারসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য ও প্রকাশনা সহ-সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান লিমন, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। উল্লেখ্য, আগামী ১৬ মার্চ সকাল সাড়ে ৮টায় পবিত্র স্নান শুরু হয়ে চলবে পরদিন ১৭ মার্চ সকাল সাড়ে ৮টা পর্যন্ত। এছাড়া তিন দিনব্যাপী মহাবারুনী মেলা চলবে ১৮ মার্চ পর্যন্ত।

আরও খবর

news image

চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

news image

চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১

news image

হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন এমপি নূরুল ইসলাম বুলবুল

news image

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে  প্রশাসনের একাধিক নির্দেশনা জারি

news image

সরাসরি>>> ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

news image

হরিণাকুন্ডুতে ফেসবুক পোস্ট নিয়ে বাকবিতন্ডা-মারামারি, এক ব্যক্তির মৃত্যু

news image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন 

news image

টুঙ্গিপাড়ায় স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানের ১১ দিন পর গৃহবধূর মৃত্যু

news image

মাদারীপুরে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হলেন খন্দকার মাসুকুর রহমান

news image

জেলা প্রশাসক ইউডিসি, ভূমি অফিস পরিদর্শন ও বৃক্ষনরোপণ করেন

news image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বোমা তৈরির সময় বিস্ফোরণ, গুরুতর আহত মাদ্রাসা ছাত্র

news image

ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে এমপি বুলবুলের ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

news image

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে এলামনাই এসোসিয়েশন গঠন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত

news image

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

news image

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

news image

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা­-চট্টগ্রাম মহাসড়ক থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

news image

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া

news image

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

news image

চাঁপাইনবাবগঞ্জে হুজরাপুর করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

news image

ফেসবুকে ভুয়া আইডি থেকে সাংবাদিককে মানহানি ও প্রাণনাশের হুমকি

news image

গোপালগঞ্জে ২১৫তম স্নানোৎসব ও তিন দিনব্যাপী মহাবারুনী মেলা ১৬ মার্চ

news image

কুমিল্লায় র‍্যাবের পৃথক অভিযানে পিস্তল-গাঁজাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

news image

কুমিল্লায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

news image

কুমিল্লায় ভাড়া বাসা থেকে কলেজ শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

news image

সীতাকুণ্ডের বহরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর ভস্মীভূত, খোলা আকাশের নিচে ১০টি পরিবার

news image

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১

news image

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন

news image

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

news image

টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু

news image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গণমাধ্যম ও মানবাধিকার কর্মী আমিনুর শেখের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের প্রতিবাদ