এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি, ১৫ মার্চ ২০২৬ ১২:০৫ এ.এম 48 জন
র্যাব-১১ সিপিসি-২ এর সদস্যরা
কুমিল্লায় পৃথক তিনটি অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার এবং মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ সিপিসি-২ এর সদস্যরা। শুক্রবার (১৩ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমড়াতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। র্যাবের একটি বিশেষ দল। শনিবার (১৪ মার্চ) সকালে র্যাব-১১’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি মো. সাইফুর রহমান সৈকত (২৬) আমড়াতলী গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে। একই রাতে সদর দক্ষিণ মডেল থানার মাটিয়ারা পূর্ব এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। র্যাব জানায়, সেতুর ওপর কয়েকজন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী সন্ত্রাসী কার্যক্রমের উদ্দেশ্যে অবস্থান করছিল। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ওই ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এদিকে পৃথক আরেকটি অভিযানে সদর দক্ষিণ মডেল থানার ফুলতলি এলাকায় উত্তরপাড়া জামে মসজিদের সামনে থেকে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক কেনা-বেচার খবর পেয়ে র্যাব সেখানে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা দুটি বস্তা ফেলে কৌশলে পালিয়ে যায়। পরিত্যক্ত বস্তা তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়। র্যাব জানায়, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। র্যাব আরও জানায়, সদর দপ্তর থেকে প্রাপ্ত ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে এ সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। পলাতক অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আনসার আলীর প্রায়ত দিবস ও প্রেসক্লাবের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মাগুরায় মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবসে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য স্কাউট র্যালি অনুষ্ঠিত
গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-তিন বছরের জন্য ৫৫ সদস্যের কমিটি অনুমোন।
চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তা'ণ্ডব শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা,
টুঙ্গিপাড়ায় ফিলিং স্টেশনে তেলের পরিমাণ কম দেওয়ায় জরিমানা, মোবাইল কোর্ট পরিচালনা
চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১
হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন এমপি নূরুল ইসলাম বুলবুল
চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি
সরাসরি>>> ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন
হরিণাকুন্ডুতে ফেসবুক পোস্ট নিয়ে বাকবিতন্ডা-মারামারি, এক ব্যক্তির মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
টুঙ্গিপাড়ায় স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানের ১১ দিন পর গৃহবধূর মৃত্যু
মাদারীপুরে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হলেন খন্দকার মাসুকুর রহমান
জেলা প্রশাসক ইউডিসি, ভূমি অফিস পরিদর্শন ও বৃক্ষনরোপণ করেন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বোমা তৈরির সময় বিস্ফোরণ, গুরুতর আহত মাদ্রাসা ছাত্র
ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে এমপি বুলবুলের ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ
শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে এলামনাই এসোসিয়েশন গঠন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত
এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে হুজরাপুর করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ফেসবুকে ভুয়া আইডি থেকে সাংবাদিককে মানহানি ও প্রাণনাশের হুমকি